চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আবদুল অদুদের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখেন বিভাগের শিক্ষার্থীরা। অদুদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ ও ভর্তি-বাণিজ্য এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে গত শনিবার থেকে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে অনুরোধ করলেও তাঁরা রাজি হননি।