চেয়ারম্যানের প্রার্থিতা বাতিলের রায় ও আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরামের প্রার্থিতা বাতিল এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীকে নির্বাচিত ঘোষণার আদেশ স্থগিত করা হয়েছে। ফেনীর অতিরিক্ত জেলা জজ সুফিয়া বেগম ও ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আলীম আক্তার খানের সমন্বয়ে গঠিত নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ১৬ আগস্ট এই আদেশ দেন।১ আগস্ট ফেনীর উপজেলা নির্বাচনী ট্রাইব্যুনাল ও ভারপ্রাপ্ত যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক আবুল হোসেন খোন্দকার এক রায়ে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের প্রার্থিতা বাতিল ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে রায় দেন।২০০৯ সালের ২২ জানুয়ারি ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনে একরামুল হক চেয়ারম্যান নির্বাচিত হন। সূত্র জানায়, ইউসিবিএল ব্যাংকের ঋণখেলাপি হয়েও একরামুল হক নির্বাচনে প্রার্থী হয়েছেন—এই অভিযোগ তুলে মনোনয়নপত্র বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বাতিলের আবেদন জানান মাহতাব উদ্দিন। রিটার্নিং কর্মকর্তা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একরামুল হকের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি হাইকোর্টে রিট ও অন্তর্বর্তী আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি জয়লাভ করেন।নির্বাচন শেষে একরামুল হকের বিরুদ্ধে তথ্য গোপন, হলফনামায় মিথ্যা ও অসত্য তথ্য দেওয়ার অভিযোগসহ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ২০০৯ সালের ১১ মার্চ ফেনীতে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মাহতাব উদ্দিন মামলা করেন।নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল মোকদ্দমায় আপিলের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের রায় ও আদেশ স্থগিত করে দিয়েছেন।