চেয়ারম্যানের বাড়ি থেকে মোটর সাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির দরজার তালা ভেঙে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে তাঁর একটি খালের মাছ নিধন করা হয়।এ ঘটনায় বুধবার লালপুর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লালপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আবুল কালাম আজাদের বাড়ির দরজার তালা ভেঙে ১০০ সিসির ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি হয়। একই সঙ্গে তাঁর বাড়িতে ভাড়া থাকা ব্র্যাক কার্যালয়ের অপর একটি মোটরসাইকেল চুরি হয়।