চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল হকের বানিয়াপাড়া গ্রামের বাড়িতে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।হামলার প্রতিবাদে চেয়ারম্যানের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেছে। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চেয়ারম্যান জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলে কয়েকজন সন্ত্রাসী আমার বাড়িতে এসে পর পর দুটি গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারী দুজনকে বাড়িতে থাকা লোকজন চিনতে পেরেছে। তারা হলো আমার ভাই কয়া ইউপির সাবেক চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু হত্যা মামলার আসামি ডাবলু ও মানিক।’