চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোটাভুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ তালুকদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর মঙ্গলবার ভোট গ্রহণ করা হয়েছে। বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শওকত আকবর আহূত পরিষদের বিশেষ সভায় সদস্যরা প্রস্তাবে ভোট দেন। আমতলী ইউটিঅ্যান্ডডিসি হলে উপজেলার ১৪টি ইউপির চেয়ারম্যান, পৌর মেয়র, মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৭ সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পরিষদের ১৫ সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ও পৌর মেয়র মতিয়ার রহমান বিপক্ষে ভোট প্রদান করেন।সভার শুরুতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শওকত আকবর জানান, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ বিশেষ সভা ডাকা হয়েছে। উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন তালুকদার জানান, বিধি মোতাবেক যেসব কারণে অনাস্থা প্রস্তাব আনা যায় তার কোনোটিই তাঁর দ্বারা ঘটেনি। তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।