চেয়ারম্যানের বিরুদ্ধে অপহরণ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে সুমনসহ তিনজনের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে। গত সোমবার উপজেলার নেয়ামতপুর গ্রামের আরজু খান করিমগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলার অপর দুই আসামি হলেন সাইফুলের ছোট ভাই মাশরুর আহম্মেদ ও তাউসির করিম। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার সকালে চেয়ারম্যান তাঁর দুই ভাইসহ প্রতিবেশী আরজু খানের বাড়িতে যান। সেখান থেকে তাঁরা আরজুর ছেলে সজীব খানকে (১৯) তুলে তাঁদের (চেয়ারম্যান) বাড়িতে নিয়ে যান এবং তাকে মারধর করেন। পরে এলাকাবাসী সেখান থেকে সজীবকে উদ্ধার করেন।
সাইফুল ইসলাম দাবি করেন, ‘মামলার বাদীর ছেলে সজীব খান এর আগে চুরি করে ধরা পড়ার পর বিচারে আমি তাকে একটি চড় মেরেছিলাম। এর জের ধরে আমাদের নামে অপহরণ মামলা করা হয়েছে।’