চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হোসেন আকনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মিথ্য মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ইউপির নয়জন সদস্য। একই সঙ্গে তাঁরা চেয়ারম্যানের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন।ইউপি সদস্যরা অভিযোগ করেন, গত বছরের ১২ জুলাই থেকে এ বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিষদের আটটি সভায় চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। সর্বশেষ গত ১৩ অক্টোবর প্যানেল চেয়ারম্যান দুলাল তালুকদারের সভাপতিত্বে ওই সদস্যরা সর্বসমঞ্চতিক্রমে মোহাম্মদ হোসেন আকনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনাস্থা প্রস্তাব আনেন। এ ঘটনার পর থেকে ইউপির কার্যক্রম প্রায় বন্ধ। জরুরি কোনো কাজে চেয়ারম্যান ও সদস্যদের খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। চেয়ারম্যান ও সচিবের কক্ষ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা।অভিযোগ অস্বীকার করেছেন মোহামঞ্চদ হোসেন আকন। তিনি বলেন, রাজনৈতিক কারণে একটি মহল তাঁর নামে মিথ্যা অভিযোগ করছে। এগুলোর কোনো ভিত্তি নেই।