চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আহাম্মেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।চাটখিল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী গতকাল রোববার বিকেলে পৌরসভার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ আনেন।সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি সুনামের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদে দায়িত্ব পালন করে আসছি। এ ঘটনায় ঈর্ষান্বিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আহাম্মেদ ও তার সন্ত্রাসী বাহিনী আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে হীন চক্রান্তে লিপ্ত হয়েছে।’মেয়র আরও বলেন, হাসান আহাম্মেদ তাঁর সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে সিন্ডিকেট করে বিভিন্ন প্রকল্পের চাল ও গম কিনে থাকেন। গত বছর তিনি উপজেলা পরিষদে কম্পিউটার অপারেটর, গাড়িচালক ও পিয়ন পদে লোক নিয়োগের সময় মোটা অঙ্কের উৎকোচ নেন।