চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের জেলেরা শুক্রবার বিকেলে মৎস্য ভিজিএফের চাল আত্মসাৎ ও পাওনা চাল না দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।আবদুল্লাহপুর ইউনিয়নের জেলেরা জানান, চেয়ারম্যান গত ফেব্রুয়ারি-মার্চের চাল গত মে মাসে বিতরণ করেছেন। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে দুই মাসে ৬০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দিয়েছেন ৪০-৪৫ কেজি। বাকি চাল চেয়ারম্যান বিক্রি করে দিয়েছেন। শুক্রবার বেপারিরা ওই চাল বস্তা পাল্টে তাঁদের আড়তে নেওয়ার সময় সিবা-চৌমহনী এলাকায় জনগণের হাতে ধরা পড়েন। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ কারণে জেলেরা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। জেলেরা এখনো এপ্রিল-মে মাসের চাল পাওনা আছেন। কিন্তু চেয়ারম্যান ইচ্ছে করে সে চাল ওঠাচ্ছেন না।আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান ইউনুস রাসেল বলেন, ‘এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য ও তদন্তকারী কর্মকর্তাদের সামনে চাল বিতরণ করেছি, কোনো চাল কম দিইনি। এ ছাড়া সময়ের অভাবে বাকি দুই মাসের চাল উত্তোলন করতে পারছি না।’ চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-এলাহী বলেন, ‘অভিযোগ তদন্তের জন্য থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ভ্যানসহ পাঁচ বস্তা চাল জব্দ করেছে। তবে কাউকে ধরতে পারেনি।