প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে গত রোববার সন্ধ্যায় ভিজিডির সাত বস্তা চাল আটক করেছে এলাকাবাসী। এসব চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ রোববার রাতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেকসহ তিনজনের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা করেছেন। চেয়ারম্যান আবদুল খালেক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। ভিজিডির ১২ জন কার্ডধারী চাল বিতরণের সময় অনুপস্থিত থাকায় ওই চাল একটি দোকানে রাখতে নিয়ে যাওয়া হচ্ছিল।’