চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রসুলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অনাস্থা জানিয়েছেন নয়জন সদস্য। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়। চেয়ারম্যান গোলাম রসুল এ বিষয়ে বলেন, ইউএনও তদন্ত করে যদি সত্যতা পান, তাহলে তিনি ব্যবস্থা নিতে পারেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি। ইউএনও এ কে এম শওকত আলম মজুমদার বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।