চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসী ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ গ্রামে সন্ত্রাসীরা তিন ব্যক্তিকে বেদম মারধর করেছে। এ ঘটনায় পুলিশ তিন সন্ত্রাসীকে আটক করলেও উপজেলা চেয়ারম্যান দুইজনকে ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলাবর বিন্নাবাইদ এলাকার কতিপয় সন্ত্রাসী বুধবার পাশ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুর গ্রামে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। এতে স্থানীয় লোকজন বাধা দেয়। এর জের ধরে সন্ত্রাসীরা দক্ষিণ লোহাজুরী গ্রামের ব্যবসায়ী আলম ও হাসিমকে বিন্নাবাইদের বর্মণীর বাড়ির কাছে আটকে মারধর করে। পরে পুলিশঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন স্বপন, কাউসার ও বাবুল নামের তিন সন্ত্রাসীকে আটক করে। পরে বেলাব উপজেলা চেয়ারম্যান শমশের জামান গিয়ে স্বপন ও কাউসারকে জনতার হাত থেকে উদ্ধার করে ছেড়ে দেন। বাবুলকে পুলিশে সোপর্দ করা হয়। সন্ত্রাসী হামলায় আহত আলম ও হাসিমকে কটিয়াদী সদর হাসপাতালে এবং রাসেলকে ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সম্পর্কে শমশের জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো আসামি ছিনিয়ে নিইনি।’ একই বিষয়ে বেলাব থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’