চেয়ারম্যানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দল্পা ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান আমিনুর রহমান খান পাঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দল্পা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবীর, সাইদুর রহমান ও ফারুক আহমেদ প্রমুখ। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে দল্পা ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।