চেয়ারম্যানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন তালুকদার (৪৮) মারা গেছেন। গত রোববার দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। নাসির উদ্দিন তালুকদার ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে গত শনিবারই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর ভাই মফিজ উদ্দিন তালুকদার বলেন, হঠাৎ অসুস্থ হওয়ার পর তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়।