চেয়ারম্যানের শ্রমিকেরা পেলেন ৪ দিনের মজুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় কর্মসৃজন কর্মসূচিতে ইউপি চেয়ারম্যান তাঁর নিয়োগকৃত শ্রমিকদের চার দিনের মজুরি দিয়েছেন। চেয়ারম্যান তাঁর নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের মজুরি দেন। তবে ইউএনও মনোনীত শ্রমিকেরা এখনো মজুরি পাননি। কাল রোববার তাঁরাও মজুরি পাবেন বলে জানা গেছে।উপজেলার বড়বিহানালী ইউনিয়নে অতিদরিদ্রের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ পৃথকভাবে শুরু করা হয়েছে। একদিকে রয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও সচিবদের তালিকার শ্রমিক, অপরদিকে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মনোনীত ব্যক্তিদের তালিকার শ্রমিক। এই জটিলতা নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘ইউএনওর শ্রমিক বনাম চেয়ারম্যানের শ্রমিক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।পর দিন বিকেলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তাঁর নিয়োগকৃত ৬৪ জন শ্রমিককে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠান। তাঁদের প্রত্যেককে চার দিনের মজুরি ১৭৫ টাকা করে ৭০০ টাকা দেন। অপরদিকে ‘ইউএনওর শ্রমিকেরা’ এখনো মজুরি পাননি। তবে আগামী রোববার তাঁদের মজুরি পরিশোধ করা হবে। তাঁদের কাগজপত্র যথাসময়ে ব্যাংকে না পৌঁছানোয় মজুরি দেওয়া হয়নি বলে উপজেলা প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়। ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, নিয়মানুসারে চেয়ারম্যান সাহেবের নিয়োগকৃত শ্রমিকদের মজুরি পাওয়ার সুযোগ নেই।