চেয়ারম্যানের হাতে এলজিইডি কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনের হাতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন।
গতকাল সোমবার সকাল আটটায় বমুবিলছড়ি নাজমা ইয়াছমিন প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল সকাল আটটায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বমুবিলছড়ি নাজমা ইয়াছমিন প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনে যান। এ সময় চেয়ারম্যান কামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা ‘কেন তারা কাজ পাচ্ছে না, অন্যরা বমুবিলছড়ি এসে কেন কাজ করবে?’ জানতে চেয়ে কামরুজ্জামানের সঙ্গে কথা-কাটাকাটি করেন। একপর্যায়ে চেয়ারম্যান কামাল ও তাঁর সহযোগীরা তাঁকে কিলঘুষি ও লাথি মারেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তবে চেয়ারম্যান কামাল উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করেন।