চোখ গেছে, নেত্রী তো বেঁচে আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেলওয়ার হোসেন
দেলওয়ার হোসেন

মাদারীপুরের দেলওয়ার হোসেন ঢাকায় বাস চালাতেন। আওয়ামী লীগের মিরপুর ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। সেদিনের স্মৃতিচারণা করে বললেন, ‘বিস্ফোরণের পর আমার মনে হলো চোখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চোখে হাত দিয়ে দেখি ঝরঝর করে রক্ত ঝরছে। পরিচিত এক বাসশ্রমিক আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ডাক্তাররা আমাকে দেখে জানায়, চোখের মণি গলে গেছে গ্রেনেডে। ২৪ দিন চক্ষু হাসপাতালে ছিলাম। বাম চোখে আর দেখতে পাই না। আমি খুব গরিব। সংসার চালাতে পারি না। সান্ত্বনা এই যে আমার চোখ গেছে, কিন্তু নেত্রী তো বেঁচে আছে।’