চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসার জন্য গতকাল শনিবার রাতে সাত দিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। খবর বাসসের।চোখের চিকিৎসার পাশাপাশি রাষ্ট্রপতি সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটযোগে গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।