চোর আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাভার্ড ভ্যান থেকে গুঁড়ো দুধ চুরির সময় মো. আরিফ (১৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি কাভার্ড ভ্যান চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। আটকের পর বন্দর থানায় মামলা দায়ের করা হয়। বন্দর থানা-পুলিশ জানিয়েছে, পাঁচ নম্বর টোল প্লাজার ওপরে কাভার্ড ভ্যানের তালা ভেঙে ২৫ কেজি গুঁড়ো দুধ চুরি করেন আরিফ। চুরি করে পালানোর সময় বন্দর থানার উপপরিদর্শক এমরান তাঁকে হাতেনাতে আটক করেন। আটকের পর তাঁকে থানাহাজতে রাখা হয়েছে।