চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত তিনটার দিকে উপজেলার চাচই গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর বয়স আনুমানিক ২৪ বছর। ওই যুবকের পরনে শুধু কালো রঙের প্যান্ট ছিল। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।