চোর সন্দেহে শিশুকে পিটুনি, দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোর সন্দেহে এক শিশুকে বেধড়ক পিটুনি দিয়ে আহত করায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মিরপুর ২ নম্বর সেকশনে নিরাপত্তাকর্মী ইব্রাহিম ও আমির হোসেন এবং দোকানদার বাচ্চু মিয়া চোর সন্দেহে মো. হূদয় (৯) নামের এক শিশুকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করেন। এতে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মারধরের অভিযোগের সত্যতা পেয়ে আমির হোসেন ও বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ইব্রাহিম পালিয়ে যান। মিরপুর থানার এএসআই মহিউদ্দিন বলেন, শিশুটির বাবা আবদুল কুদ্দুস ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।