চোরকে ভেতরে রেখে তালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর সদরের রেলগেট এলাকার চারমাথা মোড়ে মুদি দোকানদার আবদুল গনি সরকার প্রতিদিনের মতো গত শনিবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রোববার সকালে তিনি দোকান খুলতে গিয়ে সার্টার গেট ভাঁজ হওয়া দেখেন। পাশের দোকানের লোকজনকে ডেকে দোকানঘরের তালা খুলে দেখেন, মেঝেতে পুরোনো পত্রিকা বিছানো। বিছানায় সুতলি দিয়ে বানানো হয়েছে বালিশ। বিছানার পাশে জ্বলছে কয়েল। টাকার বাক্স ভাঙা। দোকানে রাখা ৩০ হাজার টাকাও নেই।মার্কেটের নৈশ প্রহরী মহাতাব বলেন, রাত ১০টা থেকে দায়িত্ব পালন করে ভোরে তাঁরা চলে যান। এ সময়ের মধ্যে কোনো দোকানের সার্টার খোলার শব্দ শোনা যায়নি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘মনে হচ্ছে চোর দোকান বন্ধ করার আগেই কৌশলে দোকানে ঢুকে লুকিয়ে ছিল।’