চোরাই অটোরিকশাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চান্দগাঁও থানার পুলিশ তিনটি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার কক্সবাজারের মহেশখালী ও চকরিয়ার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. লিয়াকত (৩৫) ও মো. শফি (৩৫)। তাঁদের বাড়ি মহেশখালীতে। তাঁদের কাছ থেকে চট্টগ্রাম থ-১১-৪৯৮৭, সিলেট থ-১১-৩৬৩৮ ও সিলেট থ-১১-২০৯১ নম্বরের তিনটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।