চোরাই ওষুধ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার মিটফোর্ডের ওষুধের মার্কেট থেকে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার পুলিশ মিটফোর্ড এলাকার সোয়েব মার্কেটের (হাবীব মার্কেট) মেসার্স সীমান্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠান থেকে চোরাই পথে আসা বিভিন্ন দামি ইনজেকশন, ক্যাপসুল ও ট্যাবলেট উদ্ধার করা হয়।