প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে সামাজিক বন বিভাগ গতকাল শুক্রবার একটি কাভার্ড ভ্যানসহ ৪০০ ফুট চোরাই কাঠ আটক করেছে। ফেনীর সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) গোলাম মাওলা জানান, গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দেবীপুরে বন বিভাগের একটি টহল দল চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেয়। কাভার্ড ভ্যানটি থামার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যান। পরে ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪০০ ঘনফুট কাঠ পাওয়া যায়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।