চোরাই কাঠ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে প্রায় দুই লক্ষাধিক টাকার চোরাই কাঠ আটক করেছে কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড (পূর্ব জোন) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহলদল শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠবোঝাই ইঞ্জিনচালিত নৌকাকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা নৌকা রেখে পালিয়ে যায়।