প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠভর্তি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার ভোর তিনটার দিকে বারআউলিয়া দরগাহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ। তাঁরা হলেন মো. মহিউদ্দীন, জয়নাল আবেদিন ও মোরশেদ আলম। বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকা থেকে চোরাই সেগুন কাঠগুলো নিয়ে কাভার্ড ভ্যানটি মিরসরাইয়ের বারইয়ারহাটের দিকে যাচ্ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ বারআউলিয়া দরগাহ এলাকায় কাভার্ড ভ্যানটি থামায়। তিনি বলেন, উদ্ধার করা কাঠ সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি