চোরাই কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার ভোরে এক ট্রাক চোরাই কাঠ আটক করা হয়েছে। আটক করা কাঠের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। জানা গেছে, একদল বনদস্যু উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে একটি ট্রাকে করে কাঠগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সহকারী বন সংরক্ষক সাজ্জাদ হোসেন ও ডেপুটি রেঞ্জার তৌহিদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সেগুলো আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।