চোরাই কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়া থানার বলিরহাট এলাকায় গত সোমবার কোস্টগার্ডের টহল দল অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাই কাঠ উদ্ধার করেছে। এ সময় তারা কাঠ বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে। নৌকায় প্রায় ৯০ ঘনফুট সেগুনকাঠ ছিল বলে কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা পূর্ব জোনের লে. কমান্ডার আহসান উদ্দিন জানান। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। কাঠগুলো চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।