চোরাই কাপড়সহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইপিজেডের একটি পোশাক কারখানার জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাত টন কাপড় পাচার করার পর জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বন্দর থানার একটি গুদাম থেকে এসব চোরাই কাপড় উদ্ধার করা হয়।র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি কাভার্ড ভ্যান ও বেপজার একটি মাইক্রোবাস জব্দ করেছেন। সূত্র জানায়, চোরাই কাপড় পরিবহনের জন্য গাড়িগুলো ব্যবহার করা হয়।র‌্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মো. রাকীবুল আমীন প্রথম আলোকে বলেন, ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশে একটি গুদামে তল্লাশি চালিয়ে এসব চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।