চোরাই মুঠোফোন ও পোশাকসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে চোরাই মুঠোফোন সেট ও তৈরি পোশাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কাজীর দেউড়ি এলাকা থেকে মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে ২২টি চোরাই মুঠোফোন সেট উদ্ধার করা হয়। বেলা দেড়টার দিকে জহুর হকার্স মার্কেটের একটি দোকান থেকে একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের চুরি যাওয়া জিন্স প্যান্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন: দোকান মালিক সাইফুল ইসলাম ও নুরুল আবছার। এসি তানভীর আরাফাত বলেন, নগরের ধনিয়ালাপাড়ার ‘প্রগ্রেসিভ গার্মেন্টস’ থেকে কয়েক দিন আগে কিছু রপ্তানিযোগ্য প্যান্ট চুরি হয়। ওই প্রতিষ্ঠানের মালিক পক্ষের অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়।