চোরাই সেগুন কাঠ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার দুপুরে সামাজিক বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানসহ অন্তত ৪০০ ঘনফুট সেগুন কাঠ আটক করেছেন। আটক করা কাঠের আনুমানিক মূল্য ধরা হয়েছে ছয় লাখ টাকা।
ফেনী সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় বন বিভাগীয় কর্মকর্তারা টহল দেওয়ার সময় একটি কাভার্ড ভ্যানকে সন্দেহ হলে থামাতে সংকেত দেন। পরে ওই কাভার্ড ভ্যানের মধ্য থেকে প্রায় ৪০০ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।