চোরাইপণ্য ও মিয়ানমারের মুদ্রাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ডের (বিজিবি) জওয়ানেরা নাফ নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারের দুই নাগরিকসহ তিনজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা, ভোজ্যতেল, ছোলা, সাবান ও ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে নায়েক সুবেদার মোহামঞ্চদ শহীদের নেতৃত্বে টেকনাফ সদর বিওপির জওয়ানেরা নাফ নদীতে একটি ইঞ্জিনচালিত বোটকে চ্যালেঞ্জ করলে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু শহরের বরছড়া এলাকার ছালেহ আহমদের ছেলে রহমত উল্লাহ (৩০), রাছিং ধুমছাপাড়ার নূর মোহামঞ্চদের ছেলে মোহামঞ্চদ ইয়াহিয়া (১৮) ও টেকনাফ পৌর এলাকার চৌধুরীপাড়ার অলি আহমদের ছেলে দিল মোহামঞ্চদ (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে তিন লাখ ২৩ হাজার ২০০ মিয়ানমারের মুদ্রা (কিয়াত), ৬০ কেজি ছোলা, ভোজ্যতেল ২০ লিটার ও ১২৫ পিচ সাবান জব্দ করা হয়। অন্যদিকে একই দিন টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমাণ একটি অটোরিকশাসহ চার বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।জব্দ করা মালামাল টেকনাফ শুল্কস্টেশনে জমা দেওয়া হয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে।টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমদে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে বৈদেশিক আইনে মামলা রুজু করেছে।