প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ফেনসিডিল ও চোরাই মুঠোফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আবদুর রশিদ ও মনোয়ারা বেগম। গত সোমবার রাতে নগরের সদরঘাট বরিশাল কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ২৫০ বোতল ফেনসিডিল ও ছয়টি চোরাই মুঠোফোন সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে খুচরা বিক্রি করে আসছেন। এ ঘটনায় নগরের সদরঘাট থানায় একটি মামলা হয়েছে।