চোরাকারবারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে ভারতে পাচারকালে গতকাল বুধবার ছয়টি সোনার বারসহ (৬০ ভরি) জাকির হোসেন (২৭) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার কেড়াগাছি গ্রামের রমজান আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কেড়াগাছি গ্রাম থেকে জাকিরকে আটক করেন। পরে তাঁর শরীর তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।l নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।