চোরাকারবারিদের সঙ্গে বিজিবির পাল্টাপাল্টি ধাওয়া, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে গতকাল মঙ্গলবার মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তল্লািশর সময় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি গুলি ছোড়েন। বিজিবির দািব, ট্রেনে তল্লাশির সময় চোরাকারবারিরা বাধা দিলে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ডিটিও) শফিকুর রহমান বলেন, ‘কলকাতার দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বেলা দুইটা ২৫ মিিনটে ঈশ্বরদী রেলস্টেশনে পৌঁছায়। এখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে বেলা তিনটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এই থেমে থাকা সময়ে কিছু একটা ঘটেছে বলে শুনেছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছার পর বিজিবির সদস্যরা তাতে তল্লািশ শুরু করেন। তাঁরা ট্রেনের ভেতর থেকে কিছু ব্যাগ শনাক্ত করে তা বাইরে এনে তল্লাশির জন্য খোলার চেষ্টা করেন। কয়েকজন যাত্রী তাতে বাধা দেন৷ এ সময় স্টেশনের পাশের এলাকা থেকে বিজিবির সদস্যদের উদ্দেশে ঢিল ছোড়া হয়। এতে বিজিবির সদস্যরাও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে স্টেশনের পাশের এলাকা থেকে বেশ কিছু নারী-পুরুষ বিজিবির সদস্যদের ধাওয়া করেন এবং তল্লািশর জন্য ট্রেন থেকে বের করা ব্যাগগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিজিবির সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজিবির ৩২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন জানান, দর্শনা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের তিনটি এসি কামরায় চোরাকারবারিরা অবৈধ মালামাল নিয়ে আসছে—এ সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা ওই তিনটি কামরায় অভিযান শুরু করেন। এ সময় চোরাকারবারিরা বাধা দিলে এ ঘটনা ঘটে৷