চোরাকারবারিদের সঙ্গে বিজিবির ‘বন্দুকযুদ্ধ’ ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে গুলিবিনিময় শেষে গত শুক্রবার দিবাগত রাতে আড়াই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়াড় সীমান্ত থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির দুটি টহল দল ওত পেতে থাকে। এ সময় ২০-২৫ জনের চোরাকারবারির একটি দল মাথায় বোঝা নিয়ে আসে। টহল দল চ্যালেঞ্জ করলে তারা পাঁচ-ছয়টি গুলি ছোড়ে। এ সময় বিজিবি পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি ওই ফেনসিডিল উদ্ধার করে।