চোরাচালান ও অবৈধভাবে চলন্ত ট্রেন থামানো ঠেকাতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পর্যন্ত চোরাচালান ও অবৈধভাবে চলন্ত ট্রেন থামানো ঠেকাতে বিভিন্ন এলাকায় কমিটি গঠন ও এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ নানা উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মজিবর রহমানের নেতৃত্বে একটি দল গত রোববার থেকে কুমিল্লায় অবস্থান করছে। তারা রোববার কুমিল্লা রেলস্টেশন, সোমবার শশীদল রেলস্টেশনে কমিটি গঠন করে। সংশ্লিষ্ট রেলস্টেশন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। মজিবর রহমান জানান, কুমিল্লা ও আখাউড়ার মধ্যবর্তী স্টেশনগুলোতে অবৈধভাবে ট্রেন থামিয়ে চোরাকারবারিরা নানা ধরনের পণ্য ওঠায়। স্থানীয় জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কমিটি গঠন করা হচ্ছে।