চোরাচালানবিরোধী টাস্কফোর্স সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চোরাচালানবিরোধী টাস্কফোর্স সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় টাস্কফোর্স সদস্যদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।সংঘর্ষে টাস্কফোর্সের সোর্সসহ তিন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল চারটায় এ ঘটনা ঘটে। সংঘর্ষকালে যশোর-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর অঞ্চলের অপারেশনাল কর্মকর্তা মেজর ফিরোজ ওয়াহিদ ও ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজের নেতৃত্বে টাস্কফোর্স সদস্যরা নওয়াপাড়া বাজারের কাপুড়িয়া পট্টিতে চোরাচালানবিরোধী অভিযান চালান। তাঁরা সাতটি কাপড়ের দোকান থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় ও দেশি শাড়ি, ওড়না ও শাল জব্দ করে গাড়িতে নিয়ে রাখেন। ব্যবসায়ীরা এ সময় তাঁদের বাধা দেন। তখন দুই পক্ষে বাগিবতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় জনগণ যোগ দিয়ে টাস্কফোর্স সদস্যদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। ইটের আঘাতে বিজিবির দুটি গাড়ির কাচ ও লাইট ভেঙে যায়। পরে ব্যবসায়ীরা গাড়ি থেকে জব্দ করা মালামাল লুট করে নিয়ে যান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সাড়ে পাঁচটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।সূত্র আরও জানায়, বিকেল পাঁচটার দিকে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবরুদ্ধ টাস্কফোর্স সদস্যদের উদ্ধার করে। এ সময় পুলিশের লাঠিপেটায় তিনজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ব্যবসায়ী ইব্রাহিম হোসেন অভিযোগ করেন, ‘টাস্কফোর্সের সদস্যরা ভারতীয় কাপড়ের পাশাপাশি দেশি কাপড়ও জব্দ করেন। এ ছাড়া তাঁরা ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণ ও তাঁদের হয়রানি করেন।’ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ বলেন, ‘অভিযান শেষ করার আগেই ব্যবসায়ীরা আমাদের ওপর ইটের খোয়া নিয়ে অতর্কিতে হামলা চালান।