চোরের ওপর বাটপারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ সড়কের তুলাতলী থেকে বিএনপির স্থানীয় এক নেতা সরকারি একটি মেহগনিগাছ কেটে নিয়েছেন। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর আবাবিল ইউনিয়ন বিএনপির সদস্য ছাদু মিয়া (৩৫) রাস্তার পাশের একটি মেহগনিগাছ কেটে নেন বুধবার। বাধা দিতে গেলে ছাদুর লোকজন পিটিয়ে দুজনকে আহত করে। এ ব্যাপারে ছাদু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বাবা লেদু মিয়া বলেন, ‘আমার ছেলে সরকারি গাছ কেটে অপরাধ করেছে। কিন্তু চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদার ও তাঁর লোকজন এ ঘটনাকে পুঁজি করে আমার ছেলের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেছে।’সিরাজ হাওলাদার বলেন, ‘গাছ কাটার অপরাধে বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এলে আমার মাধ্যমে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা ভাগবাটোয়ারা করে দিয়ে দিয়েছি।’