প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ছাত্রাবাসে গত বৃহস্পতিবার রাতে চোরের ছুরিকাঘাতে এক ছাত্রী আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ও ছাত্রাবাস কর্তৃপক্ষ অভিযান চালিয়েও ওই চোরকে ধরতে পারেনি।কলেজ সূত্রে জানা যায়, রাতে দিলরুবা লালা ছাত্রাবাসের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তাঁর কক্ষ থেকে বের হয়ে এক চোরকে দেখে চিৎকার দিলে ওই চোর তাঁর ডান হাতের তালুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তখন আশপাশের কক্ষের ছাত্রীরা এগিয়ে এসে জান্নাতুলকে হাসপাতালে ভর্তি করেন।