চোরের ছুরিকাঘাতে প্রবাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গত শনিবার রাতে মুরগি চোরের ছুরিকাঘাতে আবদুল মতিন (৩৫) নামের এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে। মতিনের বাড়ি গৌরীপুর ইউনিয়নের নতুন নলবুনিয়া গ্রামে।মতিনের চাচা আবুল কালাম আজাদ বলেন, ওই রাতে একদল চোর তাঁদের বাড়ি থেকে মুরগি চুরি করে পালানোর সময় তিনি ও মতিনসহ পরিবারের অন্য সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মতিন চোর চক্রের সদস্য জামালকে জাপটে ধরেন। এ সময় জামাল ছুরি দিয়ে মতিনের বুকে আঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন জামালকে আটক করে।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, জামালের বাড়ি পাশের রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে। মতিনের বাড়ি ভান্ডারিয়ার নতুন নলবুনিয়ায়।