চোরের হামলায় কলেজছাত্র জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাইকেলচোরের হামলায় তৌহিদুল ইসলাম (১৭) নামের এক কলেজছাত্র মারাত্মক আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর সোনাখালী গ্রামে ডা. রুস্তম আলী ফরাজী কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজ থেকে গত এক সপ্তাহে পাঁচটি সাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তৌহিদুলের সাইকেলটিও চুরি হয়। পরে কলেজের পেছনে কয়েকজন সাইকেলটি দেখতে পান। এরপর সাইকেলটি সেখানে রেখে তৌহিদুলসহ কয়েকজন শিক্ষার্থী কলেজের ভেতরে লুকিয়ে থাকে। সন্ধ্যা সাতটার দিকে ওই গ্রামের রাসেল মল্লিক সাইকেলটি আনতে গেলে শিক্ষার্থীরা তাঁকে ধরে ফেলে। এ সময় রাসেল ইট দিয়ে আঘাত করলে তৌহিদুলের মাথা ফেটে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।