চোলাই মদ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ী গ্রামের সামনের সড়ক থেকে গতকাল রোববার দুপুরে পরিত্যক্ত অবস্থায় ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।ধরমপাশা থানার এসআই শহীদ মিয়া চৌধুরী জানান, স্থানীয় লোকজন পাটের বস্তায় মোড়ানো একটি ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে প্লাস্টিকের কন্টেইনারে থাকা ১২ লিটার চোলাই মদ উদ্ধার করে।