চোলাই মদসহ গ্রেপ্তার, এক মাসের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে ৎ ব গ্রেপ্তার করেছে। মদ বিক্রি ও এসব রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। রোকেয়া মচমইল গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী।ৎ ব বাগমারা ক্যাম্পের কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, রোকেয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। গতকাল শুক্রবার সকালে ৎ বের একটি দল রোকেয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তাঁর বাড়ি থেকে পাতিল, কলস, জারকিন ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।পরে ৎ ব ওই বাড়ি থেকে ২২৫ লিটার চোলাই মদসহ রোকেয়াকে গ্রেপ্তার করে। রোকেয়া ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকারোক্তি দিলে বাগমারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান তাঁকে এক মাসের কারাদণ্ড দেন।