চোলাই মদসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল মালেক (৩৬) ও নুরুল আফছার (৩২)। তাঁদের কাছ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা মদ উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।