চোলাই মদসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহূত ট্রলারটিও আটক করা হয়েছে।নৌপথে মাদক পরিবহনের সময় গতকাল বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার ইছাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইছাখালী খাল থেকে শীতলক্ষ্যা নদীতে ট্রলারযোগে ঢোকার সময় ২০০ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো: ঢাকার খিলক্ষেত এলাকার সুরুজ উদ্দিন ও তার ভাই মুনতাজ উদ্দিন এবং সুরুজ উদ্দিনের ছেলে শরীফ। এ ব্যাপারে মামলা থানায় হয়েছে।