চোলাই মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের আদিবাসীপাড়া থেকে চোলাই মদ, মদ তৈরির উপকরণসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।গত মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে র‌্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যা ব) সদস্যরা তাদের আটক করেন।জয়পুরহাট র‌্যা ব-৫ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে জিয়াপুরের ওই আদিবাসীপাড়ার কয়েকজন ব্যক্তি চোলাই মদ তৈরি করে আসছিল। গত বুধবার ভোরে সেখানে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগে রুবি ও সুনীল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়; একই সঙ্গে এক ক্রেতাকেও আটক করা হয়। এ সময় ১৪ কেজি চোলাই মদ ও ১৩০ কেজি চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়।উল্লেখ্য, ২৯ জুলাই প্রথম আলোয় ‘ক্ষেতলালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে নারীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।