চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর পূর্ব রতনপুর পাহাড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া থানার একদল পুলিশ ৫০০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা গ্রামের মৃত এজার মিয়ার ছেলে আবু ছৈয়দ (৪৫) এবং একই উপজেলার উত্তর করলডেঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে শহীদুল ইসলাম (৩৫)।
পটিয়া থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে পূর্ব রতনপুর পাহাড়ি এলাকা দিয়ে চোলাই মদ আসার গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় আগে থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়। এ সময় রাঙ্গুনিয়া উপজেলা থেকে পূর্ব পাহাড়ি এলাকা দিয়ে কাঁধে করে একদল মাদক ব্যবসায়ী মদ নিয়ে আসে। এ সময় তাদের ধাওয়া করে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন পালিয়ে যায়।