চৌগাছায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলামকে (২৭) পিটিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় আমিরুল ইসলাম উপজেলার বন্দুলীতলা বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় স্থানীয় কালাচাঁদের সঙ্গে আমিরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরও কয়েকজন কালাচাঁদের পক্ষ নিয়ে আমিরুলের ওপর চড়াও হয় এবং দোকানের জ্বালানি কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।